আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে সফ্টাকুলাস (Softaculous) ব্যবহার করে আপনি সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। সাবডোমেইন কিভাবে তৈরি করবেন, এর উপরে একটি ব্লগ পাবলিশ করা হয়েছে। আপনারা চাইলে তা দেখে নিতে পারেন।
প্রথমে আপনার ওয়েবসাইটের সিপ্যানেলে প্রবেশ করুন। সার্চ বারে সার্চ করুন: ‘ Softaculous Apps Installer‘. এবং ক্লিক করুন।

নতুন একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখান থেকেই আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবো। এখানে আরো অসংখ্য সিএমএস CMS দেখতে পাচ্ছেন। Softaculous ব্যবহার করার মাধ্যমে আপনি চাইলে এই সফটওয়্যার গুলোও ইনস্টল করতে পারবেন।

যেহেতু আমি এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো তাই আমি Install বাটনে ক্লিক করছি।

এখন আমাকে কিছু সেটিংস ঠিক করে দিতে হবে। প্রথমেই আমি আমার সাবডোমেইন এর লিঙ্কটি সিলেক্ট করে দিবো কেননা আমি সাবডোমেইনে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছি। আমি কোন ডিরেক্টরটি এখানে সিলেক্ট করিনি কেননা সাবডোমেইন তৈরি করার সময় আমি একটি ডিরেক্টরি সিলেক্ট করে দিয়েছিলাম যেখানে আমার সাবডোমেইনের সবগুলো ফাইল থাকবে। সবসময় ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি সিলেক্ট করে নিবেন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করার জন্যে।

এবার একটু নিচে আসি। Site Settings নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার সাইটের নাম এবং সাইটের জন্যে ডিসক্রিপটশটি ঠিক করে দিন। নিচে আরে দুটি অপশন দেখতে পাচ্ছেন যথাক্রমে Enable Multisite (WPMU) এবং Disable WordPress Cron. প্রয়োজন না হলে নিচের অপশন দুটি সিলেক্ট করবেন না।

এবার ডান দিকে লক্ষ্য করুন। Admin Account নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে Admin Username, Admin Password এবং Admin Email টি ঠিক করে দিন। আপনি এখানে যেই ইউজারনেম এবং পাসওয়ার্ডটি দিচ্ছেন সেই ইউজারনেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করেই আপনি পরবর্তীতে সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন।

এবার নিচে আসুন৷ ‘Choose Language’ থেকে আপনার সাইটটি কোন ভাষায় থাকবে তা ঠিক করে নিন। ডান পাশে দেখতে পাচ্ছেন কিছু প্লাগিন ও ইনস্টল করার জন্যে বলা হচ্ছে। আমি এখন কোন প্লাগিন ইনস্টল করতে চাচ্ছি না। আপনি চাইলে Select Plugin অপশন থেকে প্লাগিনগুলো সিলেক্ট করে দিতে পারেন তাহলে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হবার সাথে সাথে এই প্লাগিনগুলো ও ইনস্টল হয়ে যাবে।

নিচে থেকে আপনি ‘Select Theme’ অপশন থেকে থিমও সিলেক্ট করে দিতে পারেন। আমি আপাতত করছি না। আমি এখন ইনস্টল বাটনে ক্লিক করবো।

কিছুক্ষণের মধ্যেই ওয়ার্ডপ্রেসটি সাবডোমেইনে ইনস্টল হয়ে যাবে।

দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। নিচে দুইটি ইউআরএল (URL) দেখা যাচ্ছে। প্রথমটি হলো সাইটের ইউআরএল (URL) আর দ্বিতীয়টি হলো Administrative URL যেই ইউআরএলে (URL) প্রবেশ করে লগিন করার মাধ্যমে আমরা সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করবো।

এখন যদি সাইটের ইউআরএলে ক্লিক করি তাহলে দেখতে পারছেন যে, আমার ওয়ার্ডপ্রেসটি সাবডোমেইনে ইনস্টল হয়ে গেছে।

সফ্টাকুলাস (Softaculous) ব্যবহার করে কিভাবে সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন ভিডিওতে দেখুন

