Skip to content
  • facebook
  • twitter
  • linkedin
  • youtube
  • FAQ
  • How We Generated Quality Results for an Air Ticketing Business with Only $3/Day Facebook Ads Campaign
IT Agency Bangladesh

IT Agency Bangladesh

  • Home
  • Learning Materials
  • Services
    • Digital Marketing
      • Search Engine Optimization
      • Content Writting
      • Social Media Marketing
    • Web Design & Development
      • Static Website
      • Dynamic Website
      • E-Commerce Solution
      • Web Application Penetration Testing
    • WordPress
      • WordPress Site Design
      • WordPress Security
    • Branding
      • Logo Design
      • Business Card Design
      • Brochure Design
      • Social Media Design
      • Video Animation
  • Contact us
  • About
    • Terms & Condition
    • Privacy & Policy
  • Free Consultation
  • Toggle search form

প্লাগিন এবং সিপ্যানেল ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ পদ্ধতি

Posted on September 13, 2022November 28, 2023 By Shifat Khan No Comments on প্লাগিন এবং সিপ্যানেল ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ পদ্ধতি
IT Agency Bangladesh > Learning Materials > WordPress Tutorial > প্লাগিন এবং সিপ্যানেল ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ পদ্ধতি

‘প্লাগিন এবং সিপ্যানেল ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ পদ্ধতি’ বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। ওয়ার্ডপ্রেসের বিভিন্ন টপিকের উপরেরই আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ রাখতে হয়। আপনার সাইটের নিয়মিত ব্যাকআপ রাখা একটি গুরুত্বপূর্ণ কাজ। আপনার সাইট হ্যাক হলে কিংবা কোন রকম সমস্যা হলে পরবর্তীতে সাইটের ব্যাকআপ কপি আপলোড করে আপনি সাইটি আগের অবস্থায় নিয়ে যেতে পারবেন। যদি ব্যাকআপ না রাখেন তাহলে নতুন করে আবার সাইটটিকে আপনার ডিজাইন করতে হবে। সাইট ব্যাকআপ আমরা ওয়ার্ডপ্রেস প্লাগিন ব্যবহার করে ও করতে পারি পাশাপাশি আমাদের সাইটের সিপ্যানেল থেকে ও করতে পারি। আমরা দুইটি প্রসেসেই দেখাবো যে, কিভাবে আপনি সাইটটি ব্যকআপ রাখতে পারবেন। চলুন শুরু করা যাক।

প্রথমে আমরা দেখবো কিভাবে প্লাগিনের মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি ব্যাকআপ রাখবেন। সাইট ব্যাকআপ রাখার জন্যে ওয়ার্ডপ্রেসে অসংখ্য প্লাগিন রয়েছে। আমরা Updraft Plugin টি ব্যবহার করবো।

প্রথমেই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যান। বাম পাশর মেন্যু থেকে প্রথমে Plugin এ ক্লিক করুন এবং পরে আবার Add New এই অপশনে ক্লিক করুন।

Image: Add new Plugin

উপরের সার্চ বারে প্লাগিনটির নাম লিখুন এবং পরবর্তীতে Install Now বাটনে ক্লিক করুন।

Image: Search Updraft Plugin and Click Install Now

Activate বাটনে চাপ দিয়ে প্লাগিনটি এ্যাক্টিভেট করে নিন।

Image: Activate Updraft WordPress Backup Plugin

বামপাশের মেন্যু থেকে Plugin এ ক্লিক করুন। UpdraftPlus -Backup/Restore এই প্লাগিনের নিচে Settings অপশনে ক্লিক করুন।

Image: Click setting button from Updraft Plugin

সরাসরি Settings- সেটিংস বাটনটিতে ক্লিক করুন।

Image: Click Settings Option Again

Settings বাটনে ক্লিক করার পরে প্রথমে দুইটি অপশন দেখতে পাচ্ছেন

File backup schedule, and Database backup schedule.

এই দুইটি অপশন থেকে আমরা Weekly অপশনটি সিলেক্ট করেছি। আপনার সাইটটি কি আপনি প্রতি দুই ঘন্টা পর পর ব্যাকআপ চাচ্ছেন নাকি প্রতি আটঘন্টা পর চাচ্ছেন নাকি প্রতিদিন চাচ্ছেন, নাকি সাপ্তাহিক কিংবা মাসিক এমন সময় নিয়ে নিতে চাচ্ছেন তা এই অপশন থেকে ঠিক করে নিন।

পরবর্তীতে আরো একটি অপশন দেখা যাচ্ছে যেখানে বলা হয়েছে আপনার রিমোট স্টোরেজ টি ঠিক করার জন্যে৷ আপনার সাইটির ব্যাকআপ ফাইলটি জেনারেট হয়ে কোথায় সেইভ হবে, তা এই অপশন থেকে ঠিক করে নিন। আমরা Google Drive অপশনটি ঠিক করেছি, আপনি চাইলে ইচ্ছামতো যেকোন একটি স্টোরেজ ঠিক করে নিতে পারেন।

Image: Setup Files and Database Backup time and select a remote storage for savings Backup.

পরবর্তীতে Sign in with Google এই অপশনে ক্লিক করুন। আপনার মেইল টি ঠিক করে দিন। এই মেইলের ড্রাইভ স্টোরেজেই (Drive Storage) আপনার সাইটের ব্যাকআপ ফাইলগুলো থাকবে৷

Image: Click ‘Sign in with Google’ to Authentic with Google Account where your site backup will be saved.

নিচে আরো একটি অপশন দেখতে পাচ্ছেন। এইখানে সবগুলো ফিল্ডেই টিক মার্ক দিয়ে দিন।

Image: Fill up all the fields from Updraft Plugin.

নিচের দিকে স্ক্রল করুন এবং Save Changes বাটনে ক্লিক করুন।

Image: Click ‘Save changes Button’

এবার আমরা Backup/Restore এই অপশনে ক্লিক করবো। নিচে Backup Now বাটনে ক্লিক করবো।

Image: You can generate backup by Clicking Backup Now Button.

নিচের ছবির মতো একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখান থেকে উপরের তিনটি অপশনে ক্লিক করে নিন এবং নিচের Backup Now অপশনে ক্লিক করুন।

Image: Fill up the first Three fields and Click Backup Now Button

দেখতে পাচ্ছেন, আমাদের সাইটের ব্যাকআপ ফাইল জেনারেট হয়ে গেছে৷ এখন চাইলে আমরা Database, Plugins, Themes, Uploads, Others এই অপশনগুলোতে ক্লিক করে আলাদা আলাদা করে ব্যাকআপ ফোল্ডারগুলো ডাউনলোড করতে পারবো। ডানপাশে দুইটি বাটন দেখতে পাচ্ছেন। একটি হলো Restore, অপরটি হলো Delete. চাইলে, Restore বাটনে ক্লিক করে আপনি ব্যাকআপ ফাইলগুলো আপলোড করতে পারেন। আবার Delete বাটনে ক্লিক করলে আপনার এই জেনারেট হওয়া ব্যাকআপ ফাইলটি ডিলিট হয়ে যাবে।

Image: Congratulations! Backup Is ready. You can download backup files from here also.

ওয়ার্ডপ্রেস সাইটে নিয়মিত ব্যাকআপ সিস্টেম তৈরি করার জন্যে আরো কিছু প্লাগুিন আছে। চাইলে সেই প্লাগিনগুলো আপনি ব্যবহার করতে পারেন।

01.Backup Buddy.

02.BoldGrid

03.VaultPress (Jetpack Backup).

04.Backup BlogVault.

05.BackWpup

WordPress Site Backup From cPanel

কিভাবে আমরা প্লাগিনের মাধ্যমে সাইটের ব্যাকআপ সিস্টেম তৈরি করেছি তা আমরা উপরে দেখেছি৷ এখন আমরা দেখবো যে, সিপ্যানেলের মাধ্যমে আমরা কিভাবে কোন সাইটের ব্যাকআপ জেনারেট করতে পারি। চলুন, শুরু করি।

প্রথমে সিপ্যানেলে লগিন করুন। তারপর আপনি একটি সার্চ বক্স দেখতে পারবেন। সেখানে backup লিখুন এবং নিচে Backup Wizard এই অপশনে ক্লিক করুন।

Image: Search backup in the bar and Click Backup Wizard Option.

নিচের ছবিতে একটি ইন্টারফেস দেখতে পারছেন। এখানে আমরা Back Up বাটনে ক্লিক করবো।

Image: Click Back up Button

পরবর্তীতে আরেকটি পেইজ ওপেন হবে। এখানে বাম পাশের Full Backup অপশনে ক্লিক করে পুরো সাইটটির ব্যাকআপ তৈরি হবে কিংবা ডানপাশ থেকে চাইলে আপনি আপনার সাইটের ফোল্ডার অনুযায়ী ব্যাকআপ তৈরি করে নিতে পারেন। যেমনঃ আপনি চাইলে শুধু সাইটের ডাটাবেজ টি নামাতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি MySql Databases অপশনে ক্লিক করেন, তাহলে শুধু এই ফাইলগুলোর জন্যে ব্যাকআপ তৈরি হবে। আমরা Full Backup বাটনে ক্লিক করবো।

Image: You can Download full Backup or specific partial backup for your Website. For this tutorial, we selected Full Backup

পরবর্তী ধাপে Backup Destination এ Home Directory টি সিলেক্ট করে নিন। নিচে Generate Backup অপশনে ক্লিক করুন। ছবিতে দেখতে পাচ্ছেন, আমরা পূর্বেও এই সাইটের একটি ব্যাকআপ ফাইল জেনারেট করেছি।

Image: Select Home Directory from ‘Backup Destination‘ Option and Click Generate Backup Button

Go Back এই অপশনটিতে ক্লিক করুন।

Image: Our Backup is ready. Let’s Check

এখন দেখতে পাচ্ছেন যে, নতুন একটি ব্যাকআপ ফাইল জেনারেট হয়ে গিয়েছে। ফাইলটিতে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিন।

Image: The backup is highlighted in this image.
প্লাগিন এবং সিপ্যানেল ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ পদ্ধতি

আশাকরি, Backup WordPress Site Bangla Tutorial টি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী টিউটোরিয়াল পাবার জন্যে আমাদের সাথেই থাকুন।

Like this:

Like Loading...

Related

WordPress Tutorial

Post navigation

Previous Post: Yoast SEO – Bangla Tutorial 2022
Next Post: সাবডোমেইন কি? কিভাবে সাব ডোমেইন তৈরি করবেন?

More Related Articles

yoast seo bangla tutorial Yoast SEO – Bangla Tutorial 2022 WordPress Tutorial
সফ্টাকুলাস (Softaculous) ব্যবহার করে সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পদ্ধতি WordPress Tutorial
WordPress Install Localhost Bangla Tutorial কিভাবে লোকালহোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন? WordPress Tutorial
ওয়ার্ডপ্রেস সিকিউরিটি টিউটোরিয়াল – কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিরাপদ রাখবেন WordPress Tutorial
wordpress migration localhost to live server bangla tutorial ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন বাংলা টিউটোরিয়াল | WordPress Migration WordPress Tutorial
WPS Hide Login Plugin: Secure your WP Login Page WordPress Tutorial

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • Gmail Mailer Setup – WP Mail SMTP Plugin
  • WPS Hide Login Plugin: Secure your WP Login Page
  • সফ্টাকুলাস (Softaculous) ব্যবহার করে সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পদ্ধতি
  • সাবডোমেইন কি? কিভাবে সাব ডোমেইন তৈরি করবেন?
  • প্লাগিন এবং সিপ্যানেল ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ব্যাকআপ পদ্ধতি

About ITAB

IT Agency Bangladesh is Digital Agency Platform & Your Digital Service Provider.

DMCA.com Protection Status

Support

  • Contact Us
  • FAQ
  • Free Consultation

WORKING HOURS

Working Days: Sunday to Thursday.

Working Email:

contact@itagencybd.com

Free Consultation: Monday to Thursday. (12.00 PM to 4:00 PM)

Scan to get the Consultation Link

Our Services

  • Digital Marketing
  • Web Design & Development
  • Web Application Security
  • Website Maintenance Service
  • WordPress Design & Security
  • Graphics Design

Connect us

  • Facebook
  • Youtube
  • Linkedin
  • Twitter
  • Instagram
  • Threads
  • Pinterest

© Copyright 2022 - 2025. DMCA PROTECTED. Don't Copy and Sell Our Content

Powered by PressBook Blog WordPress theme

%d